রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

‘নতুন বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না’


নিউজ ডেস্ক

ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে ফিরে পাওয়া নতুন এই বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পশ্চিম জোনের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিজেদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও এ দেশে ইকামাতে দ্বীনের বিজয়কে সুনিশ্চিত করতে হবে।

ড. মাসুদ বলেন, বাংলাদেশ দীর্ঘ সময় স্বৈরশাসনের কবলে পড়ে মানবাধিকার, ভোটাধিকার সামাজিক সাম্য ও নিরাপত্তা ধসে পড়েছিল। স্বাধীনভাবে রাজনীতি চর্চার সুযোগ ছিল না। ন্যায়-বিচার ছিল সুদূর পরাহত।

ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সামনে অপার সম্ভাবনার দুয়ার খুলে গেছে। আমরা বিশ্বাস করি ছাত্র-জনতা এবং নবগঠিত সরকারের নেতৃত্বে বাংলাদেশে একটি স্থিতিশীল অবাধ রাজনীতি চর্চার সুযোগ ও নাগরিক অধিকার নিশ্চিত হবে।

১০ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন টিপুস্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করা যাবে না: মোস্তফা জামালজামায়াতের এই নেতা বলেন, গত ৫ আগস্ট থেকে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। যতদিন দেশ ও মানুষের প্রয়োজন পড়বে ততদিন জামায়াতে ইসলামীর প্রত্যেক জনশক্তি সব লোভ-লালসা ও পদ-পদবির ঊর্ধ্বে উঠে দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের সঙ্গে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও জোনাল ইনচার্জ সৈয়দ সিরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও কদমতলী উত্তর থানা আমির আব্দুর রহীম জীবন, মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমির মাওলানা সাদেক বিল্লাহ, যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমির নওসের ফারুক, যাত্রাবাড়ী পশ্চিম থানা আমির মাওলানা আবুল হোসেন, যাত্রাবাড়ী উত্তর থানা সেক্রেটারি রাসেল মাহমুদ, শরিয়ত উল্লাহ, আ. হালিম মিয়াজি, আবু বকর ছিদ্দিক, আবুল হোসাইন, বোরহান গাজী, মতিউর রহমান খান চপলসহ বিভিন্ন পর্যায়ের নেতা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…