রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের মতবিনিময় সভা


নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের (বিএনটিসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের রোজমেরি হলে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ লিয়াকত আলী এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

শিক্ষকদের উদেশে আব্দুস সালাম বলেন, আপনারা যারা শিক্ষক আছেন তারা আজকে থেকেই দায়িত্ব নেবেন যাতে আগামী নির্বাচন পরিচালনাটা সুষ্ঠু ও সুন্দরভাবে করা যায়। এর জন্য কী কী করা যায় সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে আমাকে বলবেন কোন কাজটা করলে ভালো হয়। আপনারা বলেছেন আগামী নির্বাচনটা কঠিন হবে। আমি মনে করি আমরা যদি সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি তাহলে আগামী নির্বাচন অনেক সহজ হবে।

তিনি বলেন, দেশের মানুষ গত ১৭ বছর দেখেছে। তারা গত ৫০ বছর ধরে দেখছেন এদেশের রাজনীতিতে কার কী অবস্থা, কোন দলের কী অবস্থান। রাজনীতি শুধুু মুখে বলা বা টাকা-পয়সা যোগার করে ভোট কিনে নিলাম সেটাই রাজনীতি, এই রাজনীতি চলবে না। আমাদের নেতা জিয়াউর রহমান প্রমাণ করে দিয়েছিলেন যে রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে। জনগণের পাশে থাকতে হবে। রাজনীতি করতে হলে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। চুরি বাটপারি করা যাবে না। জবরদখল করা যাবে না। শহীদ জিয়াউর রহমান রাজনীতিতে এই অবস্থানটা ফিরিয়ে এনেছিলেন। কিন্তু গত ১৬-১৭ বছরে হাসিনা সেটা শেষ করে দিয়েছে। রাজনীতিটাকে স্বচ্ছতার মধ্যে নিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ম্যাক জিনিয়াস স্কুলের প্রতিষ্ঠাতা মো. কামরুল হাসান বলেন, শিক্ষক হিসেবে আপনারা প্রত্যেকে হচ্ছেন এক একটা ইনস্টিটিউশন। আমি মনে করি এখানে অনেকগুলো ইনস্টিটিউশন উপস্থিত আছে। আমরা যে নেতার আদর্শ ধারণ করে চলি তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন মাত্র ৪ বছর। উনি যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন ১৯৭৭ সালের ২১ এপ্রিল। আর ৩০ এপ্রিল তিনি ১৯ দফা দেন। আর আজকে আমাদের যে ৩১ দফা তার সঙ্গে মিল আছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ভিশনারি লিডার ছিলেন, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি হিসেবে ১৯ দফা কর্মসূচি গ্রহণ করেন। সেখানে রাষ্ট্রের সব সংস্কারের উপাদান ছিল, শিক্ষকরা হচ্ছেন সমাজের দর্পণ, ওনাদের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবেন জিয়াউর রহমান কত ভিশনারি লিডার ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন মকবুল হোসেন কলেজের উপাধ্যক্ষ নূরে আলম নীরব, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যাপক আশরাফ আলী সুমন, অধ্যাপক আব্দুর রাজ্জাক, জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোজাম্মেল পাটোয়ারী, মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.হাসিবুর রহমান ও শিক্ষক প্রতিনিধি, মহিলা কলেজের সহকারী অধ্যাপক শেখ ফরিদ হোসেন, লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান প্রমুখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…