রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভুট্টা ক্ষেতে পড়ে ছিল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

সংগৃহীত

নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি খেত থেকে এক শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে বদনপুর গ্রামের ভুট্টা খেত থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। পুলিশের ধারণাও একই।

নিহত ব্যক্তির নাম মাসুদ হাসান রঞ্জু (২৫)। তিনি উপজেলার বদনপুর গ্রামের বাসিন্দা। কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে রঞ্জু ভোলার বাগান মাঠের ভুট্টা খেতে পানি দিতে যান। এরপর থেকে আর বাড়ি ফিরেননি। তার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে রঞ্জুকে না পেয়ে সন্ধ্যার পর পরিবারের লোকজন মাঠের ভুট্টা খেতে খোঁজ করতে থাকেন। রাত ৮টার দিকে ভুট্টা খেতে রঞ্জুর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ রোববার রাতেই লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এটা হত্যাকাণ্ড। পরিবারের সদস্যরা এখনও কোনো অভিযোগ করেনি। হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম। থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…