সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান


নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান। এজন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যপরিধির রুলস অব বিজনেস সংশোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংবিধানের অনুচ্ছেদ ৫৫-এর দফা (৬) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন-রুলসের সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস) এর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিধিতে নতুন একটি এন্ট্রি যুক্ত করা হয়েছে।

‘Matters relating to July Mass Uprising 2024’ অর্থাৎ ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ সম্পর্কিত বিষয়াদি’ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নতুন কর্ম পরিধিতে যুক্ত হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ সপ্তাহে অধিদপ্তর গঠন হয়ে যাবে। অধিদপ্তর করার নিরিখে একটি নীতিমালাও হয়েছে।

এছাড়া জুলাই অভ্যুত্থানে নিহতদের তালিকার গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আহতদের তালিকাও প্রকাশের অপেক্ষায় রয়েছে। এ তালিকার ভিত্তিতে বিভিন্ন সহযোগিতা দেবে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়। মূলত জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের অধীনে এ সহযোগিতা দেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…