রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে রাস্তায় আলু ফেলে কৃষকদের প্রতিবাদ


রাজশাহী প্রতিনিধি

কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে আবারও রাস্তায় আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন কৃষকরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পবা উপজেলার বায়া এলাকায় রাজশাহী-নওগাঁ সড়কে আলু ফেলে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় কৃষকরা বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো। সম্প্রতি তা বৃদ্ধি করে ৮ টাকা নির্ধারণ করেছেন কোল্ড স্টোরেজ মালিকরা।


চাষিরা জানান, আগে প্রতি বস্তা আলু রাখতে ২৫৫ টাকা লাগতো। এখন তা বাড়িয়ে ৫৬০ টাকা করা হয়েছে। হঠাৎ ভাড়া দ্বিগুণ করায় লোকশানে পড়তে হবে। আগে কৃষকদের আন্দোলনের মুখে কোল্ড স্টোরেজ মালিক পক্ষ ভাড়া কমানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। দফায় দফায় আবেদন জানিয়েও কোনো কাজ না হওয়ায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

আন্দোলনরত কৃষক মজিদ আলী বলেন, এবার আলুর ফলন বেশি হয়েছে। আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে অনেক ক্ষতি হবে। তাই সরকারের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

চাষি নাজির আলী বলেন, এবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়েনি। তারা সিন্ডিকেট করে ভাড়া বাড়াচ্ছে। এটা আমরা মানবো না।

এ সময় আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে অবস্থান কর্মসূচির পাশাপাশি মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…