রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ এএসআই গ্রেফতার


নিউজ ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ মো. আনিসুর রহমান (৪০) নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. আনিসুর রহমান গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএআই) পদে কর্মরত। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চারমাথা মোড়ের ডাচ-বাংলা ব্যাংকের সামনে অভিযান চালানো হয়। এসময় একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশি করে আনিসুর রহমানের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে গাঁজা পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত এঞ্জেলা বলেন, মাদকসহ গ্রেফতারকৃত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…