সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজধানীতে কোটি টাকার হেরোইনসহ দুই নারী গ্রেফতার


নিউজ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের এক কেজির অধিক হেরোইনসহ দুই নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) লালবাগ বিভাগ।

গ্রেফতাররা হলো- সাবিনা আক্তার (২২) ও মোছা. রিনা বেগম (৩৯)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টা নাগাদ মোহাম্মদপুর থানার বছিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

ডিবি-লালবাগ বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম জানতে পারে মোহাম্মদপুর থানার বছিলা সূচনা হাউজিং, বাড়ি নম্বর-১০, রোড নম্বর-১, ব্লক-এ এর একটি ফ্ল্যাটে দুই নারী মাদক কারবারি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে সাবিনা ও রিনাকে গ্রেফতার করা হয়।


এ সময় তাদের হেফাজত থেকে এক কেজি ২৩০ গ্রাম হেরোইন, ১২ বান্ডেল ফয়েল পেপার, দুটি ছোট ডিজিটাল পরিমাপক যন্ত্র, চার বান্ডেল পটেটো রিং চিপসের খালি প্যাকেট ও পাওয়ার কার্ডযুক্ত একটি প্লাস্টিক ফিল্ম সিলার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে হেরোইন সরবরাহ করে। উদ্ধার করা হেরোইন বিক্রি ও হস্তান্তরের উদ্দেশে হেফাজতে রেখেছিল তারা।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…