রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৫ হেক্টর কলাক্ষেত


নিউজ ডেস্ক

মাত্র ৩০ সেকেন্ডের আকস্মিক ঝড়ে ঝিনাইদহের শৈলকূপায় অন্তত ৫ হেক্টর জমির কলাক্ষেত লন্ডভন্ড হয়ে গেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শৈলকূপা উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বাড়ি ও চাঁদপুর গ্রামে ঝড় আঘাত হানে।

স্থানীয় কৃষকরা জানান, বিকেলে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ঝড়ে মাঠের কলাখেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০ সেকেন্ড স্থায়ী ঝড়ের তাণ্ডবে ওই এলাকার তামাক, কলা, বরই ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে।

কৃষক আজিবার বিশ্বাস বলেন, বিকেল সাড়ে ৪টার পরে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ৩০ সেকেন্ডের মতো প্রবল ঝড়ে কলাগাছ সব ভেঙে পড়েছে। তামাকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। কালবৈশাখি ঝড়ের মৌসুমের আগেই এরকম ঝড় আঘাত হানবে, আমরা বুঝতে পারিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, সামনে ঝড়ের মৌসুম। আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিয়েছি। কলাগাছে বাঁশের খুঁটি ব্যবহারের জন্য কৃষকদের কৌশল শিখিয়ে দিয়েছি। গতকালের ঝড়ে ৫ হেক্টর কলাক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তামাকের ক্ষয়ক্ষতি হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ৪৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…