রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাদকসেবনে বাধা দেয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্র আহত


নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মেহেদী হাসান সানি (২২) নামে এক কলেজছাত্র।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাহাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসান সানি উপজেলার বাহাদিয়া এলাকার কামরুল হাসানের ছেলে। তিনি পাকুন্দিয়া সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে বাহাদিয়া সানিদের বাড়ির পাশে প্রকাশ্যে মাদক সেবন করছিলেন বাহাদিয়া মধ্যপাড়া গ্রামের দুলাল (৩৫)। এ সময় কলেজছাত্র সানি বাধা দিলে ক্ষিপ্ত হয়ে দুলাল তার সঙ্গে থাকা ছুরি দিয়ে সানিকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সানিকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার পরিদর্শক তদন্ত মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ৪৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…