সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫


নিউজ ডেস্ক

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন-লারমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট হররাম এলাকার আজগর আলী খানের ছেলে আব্দুল হামিদ খান (৪৮), ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মৃত সহিদ পাইকের ছেলে লিটন (৪৫), মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী হাটু বালুগাও এলাকার বুদাই দেওয়ানের ছেলে আয়নাল হক (৩৮), মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে নয়ন সরকার গোপাল (৩৮), ঢাকা কেরানীগঞ্জ রুইতপুর, ধর্মসুর এলাকার মৃত আনসার আলীর ছেলে আমির হোসেন (৪৮)।

লালমনিরহাট সদর থানার (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে জেলা শহরের মিশনমোড় এলাকার সীমান্ত আবাসিক হোটেলে থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ধারালো চাপাতি, ৫টি সুতার মোটা রশি, কাঠের হাতল যুক্ত একটি চেইন, একটি চাকু, বড় কসটেপসহ ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতের প্রধান আব্দুল হামিদের বিরুদ্ধে ৭টি ডাকাতি ও চুরির মামলা ছাড়াও প্রত্যেকের বিরুদ্ধে ৫/৬টি করে ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলেও জানান তিনি। জিজ্ঞাসাবাদ শেষে মামলা করে দুপুরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…