শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার


নিউজ ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-লালবাগ বিভাগ।আটক হওয়া ব্যক্তির নাম মো. রুমেল মিয়া তালুকদার (৩২)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সায়েদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি-লালবাগ বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি সায়েদাবাদ করাতিটোলা এলাকায় গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে লালবাগ জোনাল টিমের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে রুমেল মিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, এ সময় রুমেলের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ছয় লাখ টাকা। এ ঘটনায় ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার রুমেল দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ২৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…