সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ময়মনসিংহে অস্ত্রসহ নারী আটক


নিউজ ডেস্ক

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে গফরগাঁও পৌর শহরের শিলাসী এলাকার একটি বাড়ি থেকে তাকে করা গ্রেফতার হয়।

এসময় তার থেকে ভারতীয় পরিচয়পত্র, বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, শিশা টানার পাইপ, ত্রিশূল, হুক্কা, কল্কি, পাঁচ সৌদি রিয়াল ও দুই হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নাদিরা আক্তার হ্যাপি ওই এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসার ভাড়াটিয়া। হ্যাপি তার স্বামী আবু হোসেনের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই বাসায় অস্ত্রসহ এক নারী বসবাস করছেন। এরপর অভিযান চালিয়ে হ্যাপিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, বিদেশি পিস্তলসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, হ্যাপি অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের আদালত পরিদর্শক মো. মোস্তাছিনুর রহমান বলেন, বিকেলে নাদিরা আক্তার হ্যাপিকে গ্রেফতার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…