শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক


নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারকালে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তথ্যটি জানান কক্সবাজার র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হলেন- টেকনাফের হ্নীলা মৌলভীবাজার ২ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যংখালীর মৃত আব্দুল গফুরের ছেলে মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহম্মেদের ছেলে আব্দুর শুক্কুর (৩৯) ও ছিদ্দিক আহম্মদের ছেলে ছলিম উদ্দিন (২৫)।

আ. ম. ফারুক বলেন, কক্সবাজার টেকনাফের হ্নীলা এলাকায় মাদক কারবারিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যমতে মঙ্গলবার বিকেলে র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ওই স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় টেকনাফের হ্নীলা মৌলভীবাজার নাইক্ষ্যংখালী দক্ষিণপাড়া এলাকায় র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ৪ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। তাদের ২-৩ জন সহযোগী কৌশলে দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে আটক মাদক কারবারিদের হেফাজত থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ২৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…