শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গভীররাতে বিএনপি কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণ


নিউজ ডেস্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কার্যালয়ে গভীররাতে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার সদরের হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির (একাংশ) অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, রাতে উপজেলা বিএনপির কার্যালয়কে লক্ষ্য করে বিপরীত দিক থেকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় একটি বোমা বিস্ফোরিত হলে কার্যালয়ের পশ্চিম দিকের জানালার একাংশ পুড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন ও বাজারের নৈশপ্রহরীরা ঘটনাস্থলে ছুটে আসে। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসকর্মীরা কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করে।

এ ব্যাপারে উপজেলা বিএনপি নেতা খোশবুর রহমান খোকন বলেন, আমরা এ ঘটনায় জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। অবিস্ফোরিত চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে। কে বা কারা এসব পেট্রলবোমা রেখেছে তা অনুসন্ধান করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ৩৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…