শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন


নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক হত্যায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূরুল আমিন বিপ্লব ১৩ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, উপজেলার ভাটিয়া-মিরপাড়া গ্রামের মজিবুর রহমান (৬৫), তার ছেলে শামীম মিয়া (৪০), মো. আরিফ (৩১) ও আমিনুল (৩৭), ভাতিজা রাশিদ (৫৫), মজিবুরের ভাই হাবিবুর রহমান (৬৩), তার ছেলে মুখলেছ (৩২), কামরুল (২৯) ও রানা (২৫), ফাইজুল (৫০), তার ছেলে মনির (২৯), শাহীন (৪০) এবং হাদিস মিয়া (৫০)।

নিহত নিহত মনির মিয়া একই এলাকার গ্রামের মৃত মো. গনি মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জালাল উদ্দিন এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, উপজেলার ভাটিয়া-মীরপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মনির মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাই ও অন্য আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো।

২০২০ সালের ১০ এপ্রিল বিকেলে মজিবুর রহমানের নেতৃত্বে আসামিরা মনিরসহ আরও দুজনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়। মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনিরের মৃত্যু হয়।

এ ঘটনায় মনিরের ছোটভাই আইন উদ্দিন বাদী হয়ে ১২ এপ্রিল রাতে ১৪ জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ১৩ জন আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তৎকালীন করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন।

দীর্ঘদিন সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ ১৩ আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের সবার সাজা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ৩৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…