মারুফ হোসেন
বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বড়পুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোঃ ওয়ালিদ হাসান মাইনুল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকাশনা ও উপ-সচিব ইসলামিক ফাউণ্ডেশন ঢাকার মোঃ তৌহিদুল আনোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক ডাঃ মোঃ আসেম আলী এবং সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের ইসলামিক ফাউণ্ডেশনের পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক পরিচালক।
উল্লেখ্য রাজশাহী বিভাগের মোট আটটি জেলার তিন জন করে বাছাইকৃত শ্রেষ্ঠ ইমামদের নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরিক্ষা থেকে তিন জন কে বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম হিসাবে নির্বাচিত করা হই। প্রথম চাঁপাইনবাবগঞ্জ জেলার মোঃ ওয়ালিদ হাসান মাইনুল, দ্বিতীয় রাজশাহী জেলার মোঃ আব্দুল্লাহ এবং তৃতীয় নওগাঁ জেলার মোঃ মঈনুল ইসলাম।

মোঃ ওয়ালিদ হাসান মাইনুল বলেন,আল্লাহর রহমতে এবার আমি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছি। এর আগে সদর এবং জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলাম। আপনাদের সকলের নিকট দোয়া কামনা করছি আমি যেন জাতীয় পর্যায়ে দেশ সেরা শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত হয়ে ইমান ও আমলের সাথে মিল রেখে দেশ ও জাতীর উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পারি।
এবং সম্মেলন শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক, ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন।