সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ , আহত ১০


নিউজ ডেস্ক

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের (মিনি ট্রাক) মুখোমুখি সংঘর্ষে মরিয়ম বিবি (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার অংকুর অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম সমাদ্দার এলাকার আজিজুল সরদারের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পপুলার পরিবহন নামে একটি যাত্রীবাহী লোকাল বাস মাদারীপুর থেকে টেকেরহাট যাচ্ছিল। পথিমধ্যে সমাদ্দার এলাকার অংকুর অফিসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় এক নারী নিহত হন এবং কমপক্ষে ১০ যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সাবলু বলেন, পিকআপটিকে একটি সাকুরা পরিবহনের বাস ওভারটেক করে চলে যায়। এসময় লোকাল বাসটি চাপ খেয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে বাসটি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ডানে মোড় দিলে পিকআপের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।

মাদারীপুর সদর উপজেলার ফায়ার সার্ভিসের অফিসার শফিক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। এক নারী নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…