শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পতাকা বৈঠকের মাধ্যমে ৫ জনকে ফেরত দিল বিএসএফ


নিউজ ডেস্ক

সীমান্ত অতিক্রম করার অভিযোগে ৫ বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বিজিবি। তাদের মধ্যে তৃতীয় লিঙ্গের ৩ জন ও দুই জন স্বামী-স্ত্রী ছিল।

শনিবার (২২ মার্চ) দুপুরে পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী তাদের ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২১ মার্চ) বিকেলে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ান এর পানবাড়ি বিওপির তিনবিঘা করিডোর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়ানের ওমর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমারসহ বিএসএফের সদস্যরা। অপরদিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর পক্ষে নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলীসহ ৬ জন বিজিবি সদস্য।

আটকরা হলেন, ফরিদ ইসলামের সন্তান ফেরদৌস ফরহাদ রশনি (২৬) (তৃতীয় লিঙ্গ), আনোয়ার হোসেনের সন্তান হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮) (তৃতীয় লিঙ্গ), মোয়াজ্জেম হোসেনের সন্তান হামিদুল ইসলাম রিয়া মনি (২৭) (তৃতীয় লিঙ্গ)। সবাই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। এবং অপর দুজন হলেন, আহমাদ আলীর ছেলে আদম আলী (৫২) ও আদম আলী স্ত্রী আমিনা বিবি (৪২)। তারা কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার বিকেলে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা বিওপি সীমান্ত ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৬ বিএসএফ এর ওমর ক্যাম্পের টহলদল কর্তৃক আটক করেন। ২০২২ সালে অবৈধভাবে কুমিল্লা আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বলে জানায় বিজিবি।

তবে একটি সূত্র জানায়, বিএসএফের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা বাংলাদেশি নাগরিক। তবে প্রত্যেকের কাছেই ভারতীয় পরিচয়পত্র, যেমন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ছিল বলে জানা গেছে। তাদের মধ্যে যে দম্পতি রয়েছেন তারা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তিনজন তৃতীয় লিঙ্গের নাগরিকের মধ্যে দুজনের বাড়ি ঢাকার মিরপুরে এবং একজনের নওগাঁয়।

রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আলোচনার মাধ্যমে ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। পরে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ৫৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…