শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গাজীপুরে আগুনে পুড়েছে তিনটি ঝুট গুদাম, ক্ষয়ক্ষতি পরিমাণ ব্যাপক


নিউজ ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে ঝুটের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এতে পুড়ে গেছে তিনটি গোডাউনের বিপুল পরিমাণ মালামাল।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত চারটার দিকে সুমনের গোডাউন থেকে আগুনে সূত্রপাত হয়। বিভিন্ন শিল্পকারখানার পরিত্যক্ত মালামাল ও কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা রশিদ ও রফিকের গোডাউনে।

স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে কালিয়াকৈর থেকে ২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোনাবাড়ির থেকে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। চার ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঝুটের গোডাউনে আগুনের খবর পেয়ে প্রথমে দুই ইউনিট ও পরে আরো দুই ইউনিটসহ মোট চার ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেননি তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ৫৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…