শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নওগাঁয় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২


নিউজ ডেস্ক

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের অসির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই গ্রামের বুধুরিয়া ডাঙ্গাপাড়ার মৃত আফসার আলীর ছেলে আজিজুল হক (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগিয়েছিলেন। জমিজমা পরিমাপ করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুল লাগানোর সুবাদে উভয় পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম গতকাল বুধবার (৯ এপ্রিল) দুটি মেহগনি গাছ কেটে নেন। গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। বৃহস্পতিবার সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বলেন। সাইফুল অন্য কাজে ব্যস্ত আছেন জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন তার ওপর আক্রমণ করেন। সাইফুলকে রক্ষা করতে এগিয়ে আসলে রামদা, কুড়াল, হাঁসুয়া দিয়ে অন্যদের ওপর আক্রমণ করলে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হক (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়।

নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৩০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…