শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অনিয়মের অভিযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান


নিউজ ডেস্ক

অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবাবঞ্চিত করা অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) সকাল দুদকের বিভিন্ন জেলার সমন্বিত কার্যালয় থেকে পৃথকভাবে এ অভিযান শুরু করে ৩৫টি এনফোর্সমন্টে টিম। দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তানজির বলেন, আমার জানামতে সাব-রেজিস্ট্রি অফিসসহ সব মিলিয়ে দুদকের এটি সবচেয়ে বড় এনফোর্সমেন্ট অভিযান। সাব-রেজিস্ট্রি অফিসে নানাবিধ অনিয়ম-দুর্নীতি খুঁজতে দুদকের ৩৫টি অভিযান একযোগে চলছে।

এদিন ঢাকা বিভাগের ঢাকা-১, ঢাকা-২, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করেছে দুদক।

ঢাকা বিভাগের গোপালগঞ্জের কোটালীপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে অভিযানে গ্রাহক হয়রানিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান দুদকের উপপরিচালক মশিউর রহমান।

মশিউর রহমান বলেন, আমাদের টিম সেখানে কাজ করছে। ভূমিসেবায় বিভিন্ন ফি বাবদ গ্রাহকদের কাছে থেকে অতিরিক্ত ফি রাখার প্রমাণ পাওয়া গেছে। অভিযান শেষে অভিযোগ প্রতিবেদন আকারে কমিশনে জমা দেওয়া হবে।

একই দিনে চট্টগ্রাম বিভাগের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ ও ২, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, কক্সবাজার। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর। সিলেটে বিভাগের সিলেট ও হবিগঞ্জ, খুলনা বিভাগের খুলনা, যশোর, বাগেরহাট ও ঝিনাইদহ। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর, রাজশাহী বিভাগের পাবনা, বগুড়া, রাজশাহী ও নওগাঁয়, রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর জেলার সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করেছে দুদক।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৩০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…