শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ডেসটিনির নতুন দলের আত্মপ্রকাশের দিনেই বিনিয়োগকারীদের বিক্ষোভ


নিউজ ডেস্ক

নতুন দলের নিবন্ধন না দিতে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ডেসটিনির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নির্বাচন কমিশনের সামনে ‘ডেসটিনির অর্থ লুটেরা প্রতারক রফিকুল আমিনের নতুন রাজনৈতিক দল গঠনের প্রতিবাদে এই মানববন্ধন করা হয়।

ডেসটিনির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ভুক্তভোগীরা বলেন, বিনিয়োগের টাকা ফেরত না দিয়ে দল গঠন মানে বিনিয়োগকারীদের সঙ্গে তামাশা করা।

ভুক্তভোগী মেজবাহ উদ্দিন বলেন, ২০১১ সালে ৫ লাখ টাকা বিনিয়োগ করে এখনও ফেরত পায়নি। রফিকুল আমীন আমার ৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। এই টাকা দ্রুত ফেরত দিতে হবে। কোম্পানি বন্ধ করে টাকা আত্মসাৎ করেছে রফিকুল। গরিবের টাকা মেরে দিয়েছে অথচ কোটি টাকা খরচ করে পাঁচ তারকা হোটেলে নতুন দলের ঘোষণা দিয়েছে। এটা আমাদের মতো ক্ষতিগ্রস্তদের সঙ্গে তামাশা এটা মানি না, মানব না।

ডেসটিনি গ্রুপে বিনিয়োগের আইডি নিয়ে ইসির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছে মো. সাইফ উল্লাহ। ২০১০ সালে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। সেই টাকা না দিয়ে নতুন দল কেন তার জবাব চেয়ে সাইফ বলেন, আমাদের টাকা ফেরত না দিয়ে নতুন দল বানানোর তীব্র নিন্দা জানাই। নির্বাচন কমিশনের কাছে আহ্বান রফিকুলের মতো জালিয়াতকে যেন নিবন্ধন না দেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আ-আম জনতা পার্টি। রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে দলের ঘোষণাপত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। তিনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার নতুন দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম। নতুন দলের নিবন্ধনের বিরুদ্ধে ইসির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ২৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…