শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন


নিউজ ডেস্ক

নাটোরে ধর্ষণ মামলায় মেহেদী হাসান (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃচাপিলা গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মেহেদী হাসান। এক পর্যায়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি রাত ১২টা ২৫ মিনিটে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় মেহেদী হাসানকে অভিযুক্ত করে একটি মামলা করেন। শুনানি শেষে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম মেহেদী হাসানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল কাদের রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…