শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাদরাসায় হামলা ঘটনায় অস্ত্রসহ আটক ৩


নিউজ ডেস্ক

মৌলভীবাজারের শেরপুরে জামেয়াতুল ফালাহ মাদরাসার ছাত্র-শিক্ষকদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার আল-ফালাহ এলাকায় এ ঘটনা ঘটে। এতে মাদরাসা ছাত্র-শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদরাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিলেন ওই এলাকার চান মিয়া। গতকাল চান মিয়ার লোকজন মাদরাসার ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে মাদরাসায় হামলা চালায় তার লোকজন। এতে কয়েকজন ছাত্র-শিক্ষক আহত হন। খবর পেলে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিনজনকে আটক করে।


আটকরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়া ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…