শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণে বাংলাদেশিসহ দগ্ধ ৪ কর্মী


নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ চারজন কর্মী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

মালয় সংবাদমাধ্যম সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ মে) সকালে সেলাঙ্গর রাজ্যের কোয়ালা সেলাঙ্গর বেস্তারি জয়া এলাকায় পামওয়েল কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ কর্মী দগ্ধ হন। তাদের একজন বাংলাদেশি, দুইজন নেপালি ও একজন স্থানীয় শ্রমিক। কারও পরিচয় জানানো হয়নি। তাদের সবার বয়স ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী পরিচালক (অপারেশনস) আহমদ মুখলিস মুখতার জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে তারা একটি জরুরি ফোনকল পান। সঙ্গে সঙ্গে বেস্তারি জয়া ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের কর্মীদের ঘটনাস্থলে পাঠান।

আহমদ মুখলিস আরও জানান, পানি গরম করার সময় হঠাৎ বয়লয়ারটি বিস্ফোরিত হয়। এতে সঙ্গে সঙ্গে চারজন দগ্ধ হন। বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। যা দমকলকর্মীরা নেভাতে সক্ষম হয়েছেন। চিকিৎসার জন্য তাদের স্থানীয় তানজুং কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর একজনকে রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…