সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অসুস্থ হয়ে হাসপাতালে একই কারখানার ৮০ শ্রমিক


নিউজ ডেস্ক

গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোড়ের কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসি ইন্টারন্যাশনাল) নামের কারখানার বহু শ্রমিক আজও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে কী কারণে তাদের এমনটা হচ্ছে তা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসক।

সোমবার (১৯ মে) সকালে কারখানায় যোগ দেওয়ার পর থেকেই শ্রমিকরা অসুস্থ হতে থাকেন। অসুস্থ শ্রমিকদের স্থানীয় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ শ্রমিকই পেটে প্রচণ্ড ব্যথা, বমি, মাথা ঘুরানো নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান হাসপাতালের চিকিৎসক।

অসুস্থ শ্রমিকরা জানান, সকালে কারখানার কাজে যোগ দেওয়ার পরপরই মাথা ঘোরাসহ বমিভাব শুরু হয়। পরে কারখানার মেডিকেলে যাওয়ার সময় সিঁড়ি থেকে নামতেই অনেকের বমি হয়। পরে তাদের কারখানার গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. সায়েম কবির জানান, ৮০ জনের মতো শ্রমিককে হাসপাতালের ইনডোরে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিটি রোগী বমি, পেটব্যথা, মাথা ঘোরা সমস্যা নিয়ে আসছেন। কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট নিয়েও আসছেন। রোগীরা সবাই সুস্থ আছেন। আমরা প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, চিকিৎসা বলতে আমরা যদি বলি তাহলে তারা সাইকোলজিক্যালি একটু দুর্বল আছেন, এটাই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তারা পানি পানের কারণে বললেও গরম থেকেও এমনটা হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ থেকেও এমনটা হতে পারে।

গত ১৭ মে একই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…