সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

টেকনাফে ৩ মাদক পাচারকারী আটক ও একজন গুলিবিদ্ধ


নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও মাদক পাচারকারীদের মধ্যে গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এসময় একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৯ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

আটক ইয়াবা পাচারকারীরা হলেন- মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শক্কুর (৪০)। তারা সবাই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাত আড়াইটার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী টেকনাফের তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটের গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং উভয় পক্ষের গোলাগুলিতে আব্দুল শক্কুর (৪০) নামে একজন পাচারকারী গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে কোস্ট গার্ড বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটক বোটটিতে তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা এবং ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এসময় আরও ৪ মাদক পাচারকারী সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আহত ইয়াবা পাচারকারীকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…