শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত


নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কের ২৮ মাইল এলাকায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৯ মে) সকাল ৭টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয়ের অডিটর জুলফিকার আলী, অডিটর দেলাওয়ার হোসেন, সুপার ইমরুল হোসেন ও গাড়িচালক মানিক। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। আহতরা হলেন, একই দপ্তরের অডিটর আল-মামুন, আবদুস মান্নান ও মোহাম্মদ নাহিদ।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে কনফারেন্সের উদ্দেশ্যে ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে একটি টিম যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যান। বাকি তিনজন কর্মকর্তা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম চয়ন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থলে দুজন মারা গেছেন। আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে আরও দুজন মারা যান। বাকিদের চিকিৎসা চলমান রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…