শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিপুল পরিমাণ মদ-বিয়ার সহ মাদক কারবারি আটক


নিউজ ডেস্ক

রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে ২৮ বোতল বিদেশি মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার নাম মো. সজল (৩৪)।

ডিএনসি জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গ্রেফতার সজল খুচরা বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ ও বিয়ার মজুত করেছিল। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সময়ের মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) উপপরিচালক মো. মানজুরুল ইসলাম এসব তথ্য জানান।তিনি জানান, গ্রেফতার সজল গত ৫ থেকে ৬ মাস ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। সজল গুলশান এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ বাসায় সংরক্ষণ করত এবং আসছে ঈদ উপলক্ষে খুচরা বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ ও বিয়ার মজুত করেছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…