শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক হোসেন


নিউজ ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে এখনো রিট করেননি বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।

রোববার (২৪ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, ‘যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ‘সিটি করপোরেশন আইন’ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত করা হয়নি। আদালতের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা এন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি মাত্র। রিট পিটিশন নয়।'

রোববার বিভিন্ন গণমাধ্যমে ‘শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশরাক হোসেন’ মর্মে সংবাদ প্রকাশিত করেছে। এর পরিপ্রেক্ষিতেই এই বিবৃতি পাঠান ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…