মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ড. ইউনূসকে যে উপহার দিলেন তারেক রহমান


নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার লন্ডনে ডরচেস্টার হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন।

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে কুশল বিনিময়ের পর আনুষ্ঠানিক বৈঠকে বসেন তারা দুজন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টাকে কিছু উপহার দেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে উপহারের ছবি দিয়ে এ তথ্য জানান।

তারেক রহমানের দেওয়া উপহারের মধ্যে রয়েছে দুটি বই ও একটি কলম। বই দুটো হলো— প্রখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের লেখা ‘নো ওয়ান ইজ টু স্মল টু মেক অ্যা ডিফারেন্স’ এবং মোনা আরশি ও কারেন ম্যাককার্থি উলফ সম্পাদিত ‘নেচার ম্যাটারস: ভাইটাল পোয়েমস ফ্রম দ্য গ্লোবাল মেজোরিটি'।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…