সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

টাঙ্গাইলে তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ


নিউজ ডেস্ক

টাঙ্গাইলের সখীপুরে তালিমঘর এলাকায় তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদরাসা ও এতিমখানা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার (২২ জুন) ভোরে ওই মাদরাসা থেকে তারা নিখোঁজ হয়।

শিক্ষার্থীরা হলো উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

মাদরাসার সুপার নুরুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে শিক্ষার্থীদের ছবক দেওয়ার জন্য ডাকা হয়। তখন এই তিন শিক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়। অনেক সময় শিক্ষার্থীরা রাগ করে মাদরাসা থেকে পালিয়ে যায়, সেটি চিন্তা করে অভিভাবকদের জানানো হয়েছে।

নিখোঁজ সামিউল ইসলামের বাবা নাজিবুল হাসান বলেন, মাদরাসা থেকে আমাকে জানানো হয় ছেলেকে পাওয়া যাচ্ছে না। সকালে খোঁজ নিয়ে জানতে পারি তক্তারচালা বাজার থেকে অটোরিকশা করে তারা মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ঢাকা-টাঙ্গাইল মেইন রোডে গিয়ে নেমেছে। আমরা আমাদের সব আত্মীয়ের বাড়িতে খোঁজ করছি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও পাচ্ছি না।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…