বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাটোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তীব্র শীতে জনজীবনে ভোগান্তি

সংগৃহীত

নিউজ ডেস্ক

নাটোরে গত চার দিন ধরে দেখা নেই সূর্যের। তীব্র শীতে খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছে বিপাকে। এর মধ্যেই সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। ফলে বেড়েছে শীতের তীব্রতা। একদিকে তীব্র শীত অন্যদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হওয়া লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকালে নাটোরের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে টানা চারদিনের এমন আবহাওয়ার কারণে ২৫০ শয্যা বিশিষ্ট নাটোর আধুনিক সদর হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে কয়েকগুণ। যেখানে শীতজনিত রোগে আক্রান্ত রোগী দিয়ে ভরপুর। শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি।নাটোর শহরে রবিউল ইসলাম নামে এক পথচারী বলেন, কয়েকদিনের তীব্র শীতের দাপটে এমনিতেই আমাদের অবস্থা খারাপ। সকাল থেকে শুরু হয়েছে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।এর কারণে ঠান্ডা যেন আরও বেশি লাগছে।

অটোরিকশা চালক নজরুল ইসলাম বলেন,‌ এই শীতে এমনিতেই মানুষ ঘর থেকে বের হচ্ছে কম‌। আবার শুরু হইছে মেঘ-বৃষ্টি। এখন তো মানুষ বাইরেই আইবো না। সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক হোসেন আলী বলেন, প্রচুর ঠান্ডার কারণে এমনিতেই জমিতে যেতে পারি না, ফসলের পরিচর্যা করতে পারছি না। তার ওপর এ বৃষ্টি যদি বেড়ে যায় তাহলে তো ক্ষেতের ফসলের খুব ক্ষতি হবে।

নাটোর সদর উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান বলেন, অতিরিক্ত শীতে বর্তমানে মাঠে থাকা ফল- ফসলের অল্প ক্ষতি হলেও গুঁড়ি গুঁড়ি এই বৃষ্টির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ফল-ফসলের বড় ক্ষতির শঙ্কা রয়েছে। এমন আবহাওয়ায় শিশু ও বৃদ্ধদের অতিরিক্ত যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিনা সাত্তার বলেন, অসহায় গরিব শীতার্ত মানুষদের জন্য সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সরকারি কম্বল পৌঁছে গেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে সেগুলো বিতরণ শুরু হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…