শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পরিষদের পাবনা জেলা কমিটির আহ্বায়ক- রকিবুল সদস্য সচিব প্রিন্স


পাভেল ইসলাম, রাজশাহী

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ, পাবনার জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির পাবনার জেলার সিনিয়র সহ-সভাপতি প্রকৌ: মোঃ রকিবুল ইসলাম ও সদস্য সচিব হয়েছেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌ: প্রিন্স ইসলাম বাপ্পী।

গত ২৮ আগস্ট বৃহস্পতিবার পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে পাবনার জেলার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এবং পাবনা জেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত ও ব্যবসায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের উপস্থিতিতে ১৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের সভায় সভাপতিত্ব করেন ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর পাবনা জেলা শাখার সভাপতি প্রকৌ: মোঃ রকিবুল হাসান।

উল্লেখ্য যে, ৩০ আগস্ট শনিবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌ: মোঃ আখেরুজ্জামান ও সদস্য সচিব প্রকৌ: মোঃ ইমাদ উদ্দীন এর যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন করেন।

সাম্প্রতিককালে ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেশে চলমান আন্দোলনে ডিপ্লোমা প্রকৌশলীদের নেতৃত্ব দিচ্ছেন এই সংগ্রাম পরিষদ। তারা ০৭ দফা দাবি বাস্তবায়নের জন্য দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন