রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঈশ্বরদীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা ট্রেন

ফাইল ছবি

News Desk

 সোমবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ট্রনের একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে। আগুন দেখে দ্রুত ফায়ার সার্ভিসে জানালে তারা এসে নিয়ন্ত্রণ করে। পাবনার ঈশ্বরদী জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনে এঘটনা ঘটে। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, ‘বেসরকারিভাবে পরিচালিত ঢাকা মেইল ট্রেন ঈশ্বরদী রেলওয়ে জংশনে ওয়াশের (ধোয়া-মোছা) জন্য দাঁড়িয়ে ছিল। সোমবার এটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু আজ রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ট্রনের একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে। আগুন দেখে দ্রুত ফায়ার সার্ভিসে জানালে তারা এসে নিয়ন্ত্রণ করে।’ তিনি বলেন, ‘কারা আগুন দিয়েছে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলবে। অভিযান চলছে, দোষীদের বিরুদ্ধে খুব শিগগিরই আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।’ ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ট্রেনটির ছ নম্বর বগির ১৫টি সিট পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার জন্য কেউ কেরোসিন ঢেলে আগুন দিয়েছে

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন