বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রিজভীর নেতৃত্বে বিএনপির লাঠি মিছিল


নিউজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে লাঠি মিছিল করেছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে কারওয়ান বাজার এলাকায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনে তারা এ মিছিল করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে দেশে দুটি ধারা বিদ্যমান। একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। আরেকটি হচ্ছে টাকা পাঁচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। আমরা যারা ন্যায়ের পক্ষে আছি, তাদের বিজয় অবশ্যম্ভাবী।’ তিনি বলেন, ‘অবৈধ নির্বাচন জনগণ মেনে নেবে না, লুটেরাদের নির্বাচন জনগণ মেনে নেবে না। বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে আহ্বান জানাব, আসুন আমরা সবাই মিলে এই অবৈধ নির্বাচন বর্জন করি এবং ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকি।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন, আবদুল হালিম খোকন, তারেকুজ্জামান তারেক, রফিকুল ইসলাম রফিক, এজমল হোসেন পাইলট, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আরা উর্মি, যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিয়ষক সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাদিয়া পাঠান পাপন প্রমুখ।

মিছিল থেকে বিএনপির নেতা-কর্মীরা ‘‘অবৈধ নির্বাচন মানি না মানব না’’, ‘‘ডামি নির্বাচন মানি না মানব না’’, ‘‘একতরফা নির্বাচন মানি না মানব না’’ স্লোগান দেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…