রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে রায়গঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: দোয়া ও আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে রায়গঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার রায়গঞ্জ বাজার চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানগড়া ইউনিয়ন শাখা।

আলোচনা সভায় ধানগড়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা মো. মুক্তাদীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা মো. শাহিনুর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি মাওলানা মো: খোরশেদ আলম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মো. মোশাররফ হোসেন, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি মুক্ত ইনসাফের রাষ্ট্রগঠনের লক্ষে কাজ করে যাচ্ছে। কোরআন ও হাদিসের আলোকে রাষ্ট্র বিনির্মানের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে।

আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে ইসলামিক সংগীত পরিবেশন করেন স্থানীয় 'অভিযান শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…