রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে অপহরণ মামলার ভিকটিম চট্টগ্রামে উদ্ধার,প্রধান আসামি শাফায়েতকে গ্রেফতার


পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপর ও দক্ষ অভিযানে একটি চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম সাবিলা তাসনীম রোশনি (১৩)কে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ৬ দিনপর অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

এসময় অপহরণের অভিযোগে প্রধান আসামি শাফায়েতকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত(২ এপ্রিল) ২০২৬ তারিখে সকাল ৯ টায়নগরীর তেরখাদিয়া জিন্নানগর উপশহর এলাকার থেকে সাবিলা তাসনিম রোশনিকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত শাফায়েত হোসেন। পরে পিতা মোঃ রফিকুল ইসলাম (৬ এপ্রিল) বাদি হয়ে বোয়ালিয়া থানায় মামলা করেন মামলা নং ৫।

অপহৃত নারীর বাবা মোঃ রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন,ঘটনার পরপরই তিনি আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে নিয়ে শিশুটির খোঁজ শুরু করেন। কিন্তু সম্ভাব্য সব জায়গায় খুঁজেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে বোয়ালিয়া মডেল থানায় বিষয়টি জানান।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল ইসলাম সার্বিক দিকনির্দেশনায় এসআই মাসুদ কবিরের নেতৃত্বে এএসআই শাহ নেওয়াজ বিপ্লব ও কনস্টেবল নয়ন কুমার ভিকটিমকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেন।

পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম ডাবলমুরিং থানার মোবাইল টিমের সহযোগিতায় অভিযান চালিয়ে চট্টগ্রামের ডাবল মুরিং থানা এলাকায় রেডিও কলোনিতে শাফায়েত কে তার খালুর বাসা থেকে গ্রেফতার করে। এবং ভিকটিম সাবিলা তাসনিম রোশনি কে উদ্ধার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল ইসলাম বলেন,সাবিলা তাসনীম রোশনিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে—এটা পুলিশের জন্য একটি বড় সাফল্য।

আমরা সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। অপহরণকারীকে কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা।

উদ্ধার হওয়া শিশুটিকে পরবর্তীতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…