রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত 


শাহিনুর রহমান সোনা,রাজশাহী

 রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। 

  শুক্রবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজশাহীতে  ভারতীয় সহকারী হাইকমিশন সকালে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

এছাড়া দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকালে সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা করেন।

এরপর ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সহকারী হাইকমিশনার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন। পরে বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

এসময় অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত বিভিন্ন মেডিকেল কলেজ এবং প্রতিষ্ঠানে অধ্যায়ন ও কর্মরত ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন। নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর শিল্পীরা উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করায় তাদেরকে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর  প্রতিষ্ঠাতা সভাপতি উত্তরবঙ্গের প্রখ্যাত নৃত্য গুরু ও সমাজ চিন্তাবিদ হাসিব পান্নার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

উল্লেখ্য, রাতে নগরীর একটি অভিজাত হোটেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…