রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পিবিআই রাজশাহী কর্তৃক প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার


রাজশাহী প্রতিনিধি

বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহীর অভিযানে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) ভোরে ঢাকা মহানগরের বনানী এলাকা থেকে সাইবার নিরাপত্তা আইনের এই আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলো, বরিশাল জেলার উজিরপুর থানার পূর্বধামসর গ্রামের মৃত রেজাউল করিম হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৪৪)। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রাজশাহীর বোয়ালিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ভুক্তভুগি একজন স্কুল শিক্ষিকা। তিনি আরজিতে উল্লেখ্য করেন, তার সহিত Michal philips Lawson ফেসবুক আইডি নামক ব্যক্তির (রুবেল হাওলাদার) সাথে পরিচয় হয়। তখন ব্যক্তি নিজেকে আমেরিকার ক্যালিফোনিয়ার নাগরিক হিসেবে পরিচয় দেন এবং জানান পেশায় একজন ইঞ্জিনিয়ার। একপর্যাযয়ে ফেসবুকে চ্যাটিং, বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে গড়ায় এবং ওই স্কুল শিক্ষিকাকে বিবাহ করে তার সন্তান সহ আমেরিকা নিয়ে যাবে বলে প্রলুদ্ধ করে। স্কুল শিক্ষিকা প্রতারক আসামীর কথা বিশ্বাস করে যোগাযোগ রেখে সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে প্রতারক আসামী রুবেল ফেসবুক মেসেঞ্জারে শিক্ষিকাকে জানায়, তার জন্য আমেরিকা থেকে ২ কোটি ৫০ লক্ষ টাকার উপহার সামগ্রী পাঠিয়েছে। পরবর্তীতে আসামী রুবেল সহ অন্যান্য সহযোগীরা শিক্ষিকাকে ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে বলে যে, তোমার নামে উপহার সামগ্রী এসেছে এগুলো ছাড়াতে ৪০ লক্ষ টাকা লাগবে, মামলার বাদী সরল বিশ্বাসে তার একাউন্টে থাকা ৪০ লক্ষ টাকা ও পরবর্তীতে ২ লক্ষ ৩৩ হাজার টাকা সহ সর্বমোট ৪২ লক্ষ ৩৩ হাজার টাকা প্রতারক আসামী রুবেল হাওলাদারকে তার ব্যাংক একাউন্টে প্রদান করে। এরই প্রেক্ষিতে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বিপিএম (বার) পিপিএম অ্যাডিশনাল আইজিপি এর সার্বিক নির্দেশনায় পিবিআই রাজশাহী ইউনিট ইনচার্জ মনিরুল ইসলাম পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (নি:) জাকির হোসেন সহ পিবিআই রাজশাহীর একটি চৌকস টিম ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা শেষে শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার আসামী রুবেল হাওলাদার কে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেন। পিবিআই রাজশাহী ইউনিট ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, আমরা আসামীকে গ্রেপ্তার পরে বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…