রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিপিজেএ রাজশাহী'র মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণ


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই ) বেলা ১১ টার দিকে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী শেষে পুরস্কার বিতরণ করা হয়।

আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিপিজেএ রাজশাহী শাখার আজীবন সদস্য ও উপদেষ্টা মো. আব্দুল জাবীদ অপু, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সিনিয়র ফটো জার্নালিস্ট ফরিদ আক্তার পরাগ, আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক মো. শহীদুল ইসলাম (দুখু)।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সামাদ খানের সঞ্চালনায় আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলী এহসান (তুহিন), সাবেক সহ-সভাপতি শাহিন খান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সামিউল ইসলাম (শামিম), অর্থ সম্পাদক মিলন শেখ, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল, আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক কমিটির সদস্য আজম খান, সদস্য আবু নুর মুক্তার হোসেন, সোহরাব হোসেন প্রমূখ।

উল্লেখ্য, বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ২৬তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। নগরীর কাদিরগঞ্জে অবস্থিত এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে প্রথমবার বিপিজেএ রাজশাহী শাখার সকল ফটো জার্নালিস্টদের নিজ ক্যামেরায় তোলা গ্রামীণ-সামাজিক-প্রকৃতিক ও পুরোনো ঐতিহাসিক নিদর্শনসহ বিভিন্ন ধরণের ৭২টি আলোকচিত্র প্রদর্শন করা হয়। আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহনকারী সকল ফটো জার্নালিস্টদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…