রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বেকারত্ব দূরীকরণে গোদাগাড়ীতে ৩ মাসব্যাপী উচ্চতর সেলাই প্রশিক্ষণের উদ্বোধন


গোদাগাড়ী প্রতিনিধি

বেকারত্ব হ্রাস, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৩ মাসব্যাপী উচ্চতর সেলাই প্রশিক্ষণ (২য় ব্যাচ) কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এ উদ্যোগের উদ্যোক্তা নাজমুস সাদাত রত্ন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী (গ্রাম আদালত প্রকল্প) মো. আতিকুর রহমানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে মোট ৬০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করছেন। তাদের সকাল ও বিকেল—দুইটি ব্যাচে বিভক্ত করে প্রতিটি ব্যাচে ৩০ জন করে প্রশিক্ষণ দেওয়া হবে। অংশগ্রহণকারীদের মধ্যে ১৭ জন আদিবাসী নারী ও পুরুষ রয়েছেন।তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক সেলাই ও পোশাক প্রস্তুত প্রযুক্তির ওপর ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন। প্রশিক্ষণ শেষে তারা নিজ উদ্যোগে দর্জি কাজ, বুটিক বা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন বলেন, “প্রশিক্ষণ শুধু দক্ষতা অর্জনের মাধ্যম নয়; এটি আত্মনির্ভরশীল হওয়ার একটি কার্যকর পথ। এ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন।”

স্থানীয়দের মতে, উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ বেকারত্ব কমানোর পাশাপাশি নারী ক্ষমতায়ন, আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং প্রান্তিক মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন