বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আদালত চত্বরে দুই কাজিকে প্রকাশ্যে লাঞ্ছিত করলেন এক নারী


পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহীর আদালত চত্বরে দুই কাজীকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করার একটি ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানার আমলি আদালতের সামনে এই ঘটনা ঘটে,যেখানে ভুক্তভোগী কাজী মোঃ মোকাদ্দিম হোসেন শাওন এবং নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ মোস্তফা হোসেন উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী কাজী শাওন জানান,হামলাকারী নারী মোসাঃ মুনিয়া আফরোজ মনি,যিনি সাবেক মেয়র লিটনের আস্থাভাজন এবং শাহমখদুম থানার বড়বনগ্রাম রাইপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিবাহ বহিভূত সম্পর্কের মধ্যে ছিলেন এবং পরে কাজী মোঃ মোস্তফা হোসেনের মাধ্যমে মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে বিয়ে করেন।

বিয়ের পর বর মোঃ মোস্তাফিজুর রহমান গত ১ জুলাই ওই নারী ও কাজীর বিরুদ্ধে জোরপূর্বক বিবাহের অভিযোগে মামলা দায়ের করেন। সোমবার সকালে আদালতে জামিন নিতে আসার সময় কাজী শাওন ও মোস্তফার সঙ্গে হামলাকারীর দেখা হয়। এ সময় মুনিয়া আফরোজ চিৎকার করে কাজী মোস্তফাকে গালিগালাজ করতে থাকেন। কাজী শাওন তাকে গালি দিতে নিষেধ করলে তিনি তাকে গালে থাপ্পড় ও লাথি মারেন।

মুনিয়া আফরোজের দাবি,দুই ভাই তাকে প্রতারণা করেছেন এবং দেনমোহরের ৩৮ লাখ টাকা পাওয়ার জন্য তারা তাকে আপস করতে চাপ দিচ্ছেন। তিনি জানান,আপস না করলে কাজী শাওন তাকে লাথি মারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,আদালত চত্বরে এই ঘটনার সময় উপস্থিত লোকজন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। রাজশাহী জেলা রেজিস্ট্রার আব্দুর রকিব সিদ্দিকী জানান, আদালত চত্বরে কাজীদের লাঞ্ছনার বিষয়টি তার জানা নেই,তবে অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…