বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জাল সনদের অভিযোগে স্কুল কমিটির সভাপতি বরখাস্ত


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘায় জাল সনদের অভিযোগে বাঘা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে তফিকুল ইসলাম (তফি) কে বাতিল করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান এর স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অভিযুক্ত তফিকুল ইসলাম (তফি) উপজেলার বাঘা পৌরসভার চক-আমদপুর গ্রামের বাসীন্দা ও একই পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা গেছে, জাল সনদপত্র দিয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের সভাপতি তফিকুল ইসলাম (তফি) 'র বিরুদ্ধে তদন্ত করা হয়। এতে শিক্ষা বোর্ডে জমা দেওয়া অভিযুক্ত সভাপতি তফিকুল ইসলামের স্নাতক (ডিগ্রী) সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে কমিটি থেকে বাদ দেওয়ার নোটিশ জারি করে শিক্ষা বোর্ড।


এদিকে, ৭ আগষ্ট রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান এর স্বাক্ষরিত এক পত্রে বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে পুনরায় সভাপতির নামের তালিকা জমা দিতে হলা হয়েছে।

পত্রে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাজশাহী জেলার বাঘা উপজেলাধীন বাঘা উচ্চ বিদ্যালয় এর অনুমোদিত এডহক কমিটির সভাপতির তালিকায় ০১ নং ব্যক্তি মোঃ তফিকুল ইসলামের শিক্ষাগত যোগ্যতার সদন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), রাজশাহী এর তদন্তে জাল প্রমানিত হওয়ায় সভাপতিকে বাতিল ঘোষণা করে উক্ত বিদ্যালয়ের সভাপতির নাম প্রস্তাব করে পুনরায় তালিকা অত্র বোর্ডে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হ'ল।

এ বিষয়ে বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান বলেন, অফিসিয়ালি চিঠি এখনো পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে শুনছি।

বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। এরকম কোনো আদেশ আমি পায়নি।

জানতে চেয়ে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি তফিকুল ইসলাম তফি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…