বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে ৯০ হাজার টাকা জরিমানা, ৪৩৯০ কেজি পলিথিন ধ্বংস


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর বিভিন্ন কারখানা ও দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও কাঁচামাল জব্দ ও নগদ টাকা জরিমানা করেছে র‌্যাব-৫ ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১৮ আগষ্ট) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ ( র‌্যাব -৫ ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে, পলিথিন একটি অপচনশীল দ্রব্য। পলিথিন আমাদের পরিবেশের সার্বিক ভারসাম্য নষ্ট করে। এই পলিথিন ব্যবহারে সরকার সর্বদাই সোচ্চার এবং বর্তমানে পরিবেশ উপদেষ্টা'র নির্দেশনা মোতাবেক দেশব্যাপী পলিথিন নিরোধ কর্মসূচীর অংশ হিসেবে র‌্যাব ফোর্সেস এর বিভিন্ন ব্যাটালিয়ন ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় পলিথিন বিরোধ অভিযান পরিচালনা করেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ আগস্ট) বেলা ১১ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত র‌্যাব-৫ এবং রাজশাহী পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রাজশাহী গরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্টস্টেশন বাজার, হড়গ্রাম সুপার মার্কেটে এবং কাটাখালীর একটি পলিথিন কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিপণন করার অপরাধে বি.এন.স্টোর'র স্বত্বাধিকারি অকবর আলী‘কে ২০ হাজার টাকা, রক্তিম ওয়ান টাইম'র স্বত্বাধিকারিসারজিল আরিফ‘কে ২০ হাজার টাকা, শহিদ স্টোর'র স্বত্বাধিকারি মোঃ শহিদ ‘কে ১০ হাজার টাকা, কোর্ট মার্কেট'র স্বত্বাধিকারি মোঃ বেলাল‘কে ২০ হাজার টাকা এবং শুভ প্যাকেজিং'র স্বত্বাধিকারি নুরুল ইসলাম‘কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৪ হাজার ৩ শত ৯০ কেজি পলিথিন, পলিথিন তৈরীর কাঁচামাল ১ হাজার ৫ শত ৫০ কেজি জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে র‍্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল- রাজেকএবং পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক তাছমিনা খাতুন নেতৃত্ব দেন।

তারা আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে র‌্যাব সর্বদায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…