সোমবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লফস'র মশারি বিতরণ


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি এবং মশারি বিতরণ করেছে বেসরকারি সেবা সংস্থা (এনজিও) লেডিস অর্গানাইজেশান ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) রাজশাহী।

জানা গেছে, শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ২১ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১ টায় রাজশাহী সমাজসেবা কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন'র (বিএনএফ) সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন।

অনুষ্ঠানে লফসের প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, শহর সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মোঃ খায়রুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহম্মেদ স্বৃতি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন। অনুষ্ঠানে মশারি পাওয়া শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতা সম্পর্কে পরামর্শ দেন তিনি।

প্রধান অতিথি মোঃ আব্দুল মমিন বলেন, “বাড়ির আশেপাশ সবসময় পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। কোথাও পানি জমতে দেয়া যাবে না। নিজে সচেতন হওয়া যথেষ্ট নয়, প্রতিবেশীদেরকেও সচেতন করতে হবে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।”

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ১৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

৫ ঘন্টা ২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…