বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁদাবাজ, লুটপাটমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেইঃ অধ্যাপক মুজিবুর রহমান


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

"বিগত দেড়দশক ধরে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছে। শেখ হাসিনার নীতি ছিল আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো। এই একদলীয় স্বৈরশাসন নীতির কাছ থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চায় না, এই দেশ থেকে চাঁদাবজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।"

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর রুকন সম্মেলন-২৫ এ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।শুক্রবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবনসহ রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআন সুন্নাহর বিধান চালু করতে পারি তাহলেই মানুষের মুক্তি, তাহলেই দেশে ও মানুষের ব্যক্তি জীবনে শান্তি, শৃংখলা ও সমৃদ্ধি আসবে। জামায়তে ইসলামী সেই প্রচেষ্টায় করে যাচ্ছে।

তিনি আরো বলেন, সামনে নির্বাচন, আমরা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি অধিকার আদায়ের লড়াইটাও চলবে। দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝলেও কেনাে কোনো দল বুঝতে চাইছে না। এর মানে হলো কেউ পুর্বের নীতিও চালু রাখতে চাই। আমরা বিশ্বাস করি জনগণ সেই সকল নীতি আদর্শকে প্রত্যাখান করবে না।

তিনি বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এই ধরনের নেতৃত্ব সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কাজ করছে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, এ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, অধ্যাপক রফিকুল ইসলাম।

সম্মেলনে অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর,সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি ও রাজশাহী-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…