রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের পরীক্ষা ও সনদপত্র বিতরণ


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া শাখার উদ্যোগে কারাতে টিমের বেল্ট পরীক্ষা গ্রহণ করা হয়। উক্ত কারাতে বেল্ট পরীক্ষা গ্রহণ করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের তালিকাভুক্ত কোচ জাতীয় কারাতে রেফারী ও রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার ব্লাক বেন্ট ৪র্থ ড্যান (বিকেএফ রেজি নং- ২৭০) এবং সহযোগিতা করেন তন্ময় ঘোষ সুজন, মো: আসতাকআহাদ খান রোমেল, মো: ফরিদ হোসেন, মোসা: ফাতেমা, মো: রুবেল খান ও মো: শাহিনুরুল ইসলাম শাহিন।

উক্ত বেল্ট পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের ২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বেল্ট ক্যাটাগরিতে উত্তীর্ণ হয় এবং কারাতে শিক্ষার্থী মো: রুবেল খান, নুর মোহাম্মদ সাদ সাংগঠনিক ব্লাক বেল্ট ও একজন ব্রাউন্ড বেল্ট ১ম কিউ প্রাপ্ত হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বেল্ট ও সনদপত্র বিরতণ করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী-সহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা খেলোয়াড়দের হাতে বেল্ট ও সনদপত্র তুলে দেন এবং বরণ করে নেন।

এছাড়াও বেল্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাবও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপ-সচিব (প্রশাসন) মো. ওয়ালিদ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ওরেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, উপ-সচিব (ভান্ডার) মোহা: দুরুল হোদা, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, ক্রীড়া অফিসার (চলতি দায়িত্ব) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান আলী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…