বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে বিভাগীয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের সমাবেশ অনুষ্ঠিত


রাজশাহী প্রতিনিধি

বাংলাদেশ বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সমাবেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষক অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সালে সারাদেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রায় ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের বাইরে রাখা হয়। এ কারণে এসব বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছেন।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ০৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হলেও এবং ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ সত্ত্বেও এখনো জাতীয়করণের কোনো অগ্রগতি নেই।

সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের বিভাগীয় নেতারা বলেন, আমরা অন্যের সন্তানকে শিক্ষা দিচ্ছি, অথচ নিজেদের জীবনে কোনো উন্নতি নেই। শিক্ষা-বান্ধব সরকার অনধিক ৫ হাজার বিদ্যালয় দ্রুত জাতীয়করণের ব্যবস্থা নেবে বলে আমাদের বিশ্বাস।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মুসলিম জাহান, ওহিদুজ্জামান মিলন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল মালেক, মোঃ ইফাদ উদ্দিন, মোঃ আজমুল হোসেন হারুনী (বুলবুল), মোঃ ইসমাইল হোসেনসহ বিভিন্ন জেলার শিক্ষকরা।

বক্তারা মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত হস্তক্ষেপে দ্রুত অনধিক ৫ হাজার বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…