রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ডিএনসির অভিযানে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী আলোর বাড়ি থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার


পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে রাজশাহী গোয়েন্দা শাখা।

গতকাল মঙ্গলবার রাত ৯ টায় নগরীর চন্দ্রিমা থানার মুশরইল জলিলের মোড় এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী জেলার পরিদর্শক রায়হান আহমেদ খান ও তার সঙ্গীয়সহ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক নেশাজাত দ্রব্য মোসা: আলোর বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষ ও রান্নাঘর থেকে মোট ২,৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮৬,৮০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামির নাম মোসা : আলো (৪৪), মুশরইল জলিলের মোড়ের মৃত আবুল কাসেমের মেয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রায়হান আহমেদ খান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে ২,০০০ পিস লালচে রঙের ও ৫৪৬ পিস কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধারকৃত ইয়াবাগুলোর ওজন ২৫৪.৬ গ্রাম। এর মধ্যে ২,০০০ পিস লালচে রঙের ও ৫৪৬ পিস কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট ছিল। এছাড়া তার কাছে মাদক বিক্রির ৮৬,৮০০ টাকা পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রায়হান আহমেদ খান বলেন,আলো দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীতে ইয়াবা ব্যবসার করে আসছেন। আমরা নজরে রেখেছিলাম আমাদের টিমের উপস্থিতি টের পেয়ে আলো পালিয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রিমা থানায় মামলা হয়েছে। তার চক্রের অন্যান্য হোতাদের নজরদারিতে রাখা হয়েছে এবং তাদের কে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন